# Tags

দৌলতপুরে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে তামাক কেটে দিয়েছে প্রতিপক্ষ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউপির বৈরাগীরচর জাদু শাহ আখড়া বাড়ির নিচে জামির সীমানা পিলারের বিরোধ কে কেন্দ্র করে একচাষির ৫ কাঠা ক্ষেতের তামাক কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ক্ষেত মালিক নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার মরিচা ইউপির বৈরাগীরচর আখড়া পাড়া গ্রামের নিচে একই এলাকার লিদিন প্রামানিকের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও প্রতিপক্ষ রিয়াজ উদ্দিন সর্দারের মধ্যে জমির আল সীমানা নিয়ে দীর্ঘদিন দন্দ লেগে আসছে।গত ৫ ফেব্রয়ারীর দুপুর বেলায় আব্দুর রাজ্জাক গোপনে রিয়াজ সর্দারের ৫ কাঠা তামাক কেটে দেয়। পরে মাঠের লোকজনের মাধ্যমে জামির মালিক জানতে পারে তার ক্ষেতের তামাক কেটে দিয়েছে। পরে সে জমিতে যেয়ে তামাক কাটা দেখে কান্নায় ভেঙে পড়ে। পরে লোকজনের সাথে পরামর্শ করে পরের দিন সকালে জমির মালিকার রিয়াজ সর্দার নিজে বাদী হয়ে দৌলতপুর ধানায় মামলার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।